বড়লেখা পৌর শহরের নুরজাহান শপিং সেন্টারে অবস্থিত জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান নাইস কালেকশন–এর উদ্যোগে আয়োজিত র্যাফেল ড্রতে একটি সুজুকি জিক্সার মোটরবাইক জিতেছেন বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা মাহমুদ। এক হাজার টাকার কাপড় ক্রয়ের বিপরীতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ র্যাফেল ড্রের আয়োজন করা হয়।
জানা গেছে, ঈদ ও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ক্রেতাদের জন্য নাইস কালেকশন বিশেষ অফার চালু করে। ওই অফারের আওতায় কাপড় ক্রয় করে মাহমুদ র্যাফেল ড্রতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে লটারির মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। র্যাফেল ড্র তে ৫০ টি পরুস্কার ছিল
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নাইস কালেকশনের স্বত্বাধিকারী জবলু হোসেন এর আমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নসিব আলী, বড়লেখা সরকারি কলেজের হিসাব রক্ষক রেজাউল ইসলাম মিন্টু, বড়লেখা হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী মুস্তাফা জামান আব্বাস, নুরজাহান শপিং সেন্টারের স্বত্বাধিকারী কামরুল ইসলাম, ব্যবসায়ী পারুল আহমদ, সামিম আহমদ, চুনুমিয়া, সুমন আহমদ সহ প্রমুখ এ সময় অতিথি বৃন্দ বিজয়ীর হাতে আনুষ্ঠানিকভাবে জিক্সার মোটরবাইকের চাবি তুলে দেন।
পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করে মাহমুদ বলেন,
“আমি কখনো ভাবিনি কাপড় কিনে এমন বড় একটি পুরস্কার পাব। নাইস কালেকশন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই এমন সুন্দর আয়োজন করার জন্য।”
নাইস কালেকশন কর্তৃপক্ষ জানান, ক্রেতাদের উৎসাহিত করা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই এই র্যাফেল ড্র এর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ক্রেতাদের জন্য এ ধরনের আকর্ষণীয় অফার চালু রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ র্যাফেল ড্র ও পুরস্কার জয়কে ঘিরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও আনন্দের সৃষ্টি হয়েছে।
