মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুর রব (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুলাউড়া-চান্দগ্রাম সওজ রাস্তার পানিধার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আব্দুর রব। পথে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের পানিধার নামক স্থানে বেপরোয়া গতির একটি অটোরিকশা তার মোটসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রব গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে স্বজনরা নিহতের মরদেহ শনাক্ত করেন।
