বড়লেখার তালিমপুরে তাজুল ইসলাম আয়জুলের সমর্থনে মতবিনিময় সভা, জনসভায় পরিণত

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৭নং তালিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম আয়জুলের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মুসলিম উদ্দিনের সভাপতিত্বে এবং শাকিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৭নং তালিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম আয়জুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭নং তালিমপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী হোসেন, সহসভাপতি মুজিব আহমদ ও সহসাধারণ সম্পাদক জাকির হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন কুতুব আলী, মুতিউর রহমান, তৌহিদুর রহমান, রফিক উদ্দিন, বশির উদ্দিন, মুসলিম উদ্দিন ও শরিফ আহমদ।

সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, স্থানীয় উন্নয়ন এবং জনসম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে মতবিনিময় সভাটি একপর্যায়ে জনসভায় পরিণত হয়।ς

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *