নিজস্ব প্রতিবেদক :মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার। বড়লেখা পৌর এলাকার বালুচর গ্রামের আব্দুল গনির বসবাসের ঘরটি জীর্ণ হওয়াতে ঝড়ের সময় সেটি পড়ে গেলে তিনি গৃহহীন হয়ে পড়েন।
আর্থিক টানাপোড়নের কারণে তিনি নতুনকরে ঘরটি দাড় করাতে পারছিলেন না।সে কারণে আপন ভাইয়ের ভিটায় ছোট্ট একটি কাঁচা ঘর তৈরি করে বসবাস করে আসছিলেন।
গত বছর তার আহবানে সাড়া দিয়ে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র নেতৃবৃন্দ আব্দুল গনির বসতভিটা পরিদর্শনে গেলে তার ঘরটি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
২৫ জানুয়ারি,বুধবার সকাল ১১ ঘটিকার সময় আব্দুল গনি’র দীর্ঘদিনের স্বপ্ন নিজের বসত ঘরের ভিত্তিপ্রস্থর স্থাপিত হলো।
যুক্তরাজ্য প্রবাসী ও বড়লেখা ফাউন্ডেশন ইউ.কের অন্যতম দাতা সদস্য মাসুক আহমদ এর সভাপতিত্বে ও বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র প্রজেক্ট কো-অর্ডিনেটর শামীম আহমেদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র উপদেষ্টা সাইফ উদ্দিন সুনাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, অন্যতম শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্ট সমাজসেবক আশরাফ হোসেন চৌধুরী সোহেল,তরুণ সামাজকর্মী সাদমান তৌসিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
