বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের সকল শ্রেণির কথা বিবেচনা করে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, যার মধ্যে ২৭তম দফায় কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, ধাপে ধাপে প্রতিটি ইউনিয়নে কৃষিপণ্য কেনার জন্য সরকারি ক্রয়কেন্দ্র গড়ে তোলা হবে। প্রয়োজনে ভর্তুকির মাধ্যমে শস্য, গবাদিপশু, মাছ ও পোল্ট্রির জন্য বীমা চালু করা হবে। কৃষিজমির অকৃষি ব্যবহার নিরুৎসাহিত করা হবে এবং কৃষি ও সংশ্লিষ্ট খাতে গবেষণা ও উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে। রফতানিমুখী কৃষি প্রক্রিয়াজাত শিল্পকেও প্রণোদনা দেওয়া হবে।

শনিবার (৩ মে) সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের কল্যাণে যে উদ্যোগ নিয়েছিলেন, তা এখনও কৃষকদের মনে আছে। তার ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার শাসনামলেও কৃষি খাতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছিল। এখন সবাইকে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কৃষকদের উন্নয়নে কাজ করতে হবে।

মুজিবুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ফয়সল আহমদ ও বিলাল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামান নুরুল হুদা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ আরও অনেকে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *