নিজস্বপ্রতিনিধি  সিলেটের গোয়াইনঘাট উপজেলায় লাইনম্যানদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উপজেলার সীমান্ত এলাকা গুলোতে লাইনম্যানদের রাম-রাজত্ব চলছে। এদের যন্ত্রণায় অতিষ্ট সীমান্ত এলাকার শান্তিকামী মানুষজন।  গোয়াইনঘাটের প্রতাপপুর পাদুয়ায় বিজিবীর আলোচিত লাইনম্যান জামাল উরফে লাইন জামাল চাঁদাবাজী করে টাকার পাহাড় গড়ে তোলেছে এমন অভিযোগ স্থানীয়দের। এই লাইনম্যান নামক চাঁদাবাজ  চোরাকারবারীদের মাল ধরিয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে দৈনিক লাখ লাখ টাকা চাদাঁবাজী করছে। বিগত সরকারের আমলে র্দীঘ দিন সে বিজিবির ল্যাইনম্যান হিসেবে কাজ করে । সেই সুবাধে গত ৫ আগস্ট সরকার পতনের পর পুলিশ বিজিবি বদল হলেও লাইনম্যান জামাল রয়েছে বহাল তবিয়তে। সে বর্তমানে প্রতাপপুর পাদুয়ায় বিজিবীর অবৈধ টাকা আদায়ের লাইনের দায়িত্বে থাকায়, সে প্রত্যাপপুর পাদুয়া সীমান্ত এলাকায় চোরাকারবারীদের সাথে সখ্যতা গড়ে তোলে । গত কয়েক দিন থেকে বিজিবি মাল ধরবে না বলে সে চোরকারবারীদের কাছ থেকে টাকা নিয়ে মাল পাস দেয় এবং পরে বিজিবি সদস্যদের দিয়ে কয়েক শ কোটি টাকার মাল ধরিয়ে ১০ % পার্সেন্ট হারে সোর্স মানি আয় করে। এ নিয়ে গতকাল রাতে স্থানীয় মনরতল বাজারে রাত ৯ টায় কিছু লোক জনের রোষানলে পড়ে গণধুলাইর স্বীকার হয়।

শুধু তাই নয়, বিজিবির লাইনম্যান হওয়ায় সে প্রত্যাপপুর পাদুয়া সীমান্ত এলাকায় দিয়ে মাদকদ্রব্য চোরাচালানের মাধ্যমে সারা বাংরাদেশে পাচার করে থাকে বলে অভিযোগ উঠেছে।

যতো দূর জানা যায়, বিগত সরকারের আমলে নিজেকে যুবলীগ নেতা দাবী করলেও বর্তমানে সে লেবাস পরিবর্তন করে বিএনপি নেতা জাহির করতে জোর প্রচারনা চালাচ্ছে। আলোচিত লাইনম্যান জামাল মাদক চোরা চালানের সাথে জড়িত। এছাড়া লাইনম্যান জামাল ভারতীয় চোরাচালানকারীদের কাছ থেকে প্রতিদিন রাতে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে থাকে। যদি কোন চোরাকারবারী তাকে চাঁদা দিতে অপরগতাা প্রকাশ করে তাহলে সাথে সাথে ওই লোকের মালামাল বিজিবি দিয়ে ধরিয়ে দেয়। তাই বাধ্য হয়ে চোরাকারবারীরা তাকে টাকা দিয়ে ছাড় পেতে হয়। একাধিক সুত্র জানায়, বিজিবীর আলোচিত লাইনম্যান জামাল উরফে লাইন জামাল এক সময় লেবার হলেও বর্তমানে চাঁদাবাজী করে কোটি টাকার বাড়ি তৈরী করতেছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *