আরও একটি মৃ’ত্যুহীন দিন দেখলো সিলেট। গত চব্বিশ ঘণ্টায় বিভাগটিতে কোনো রোগী করো’নাভাই’রাসে আ’ক্রান্ত হয়ে মা’রা যায়নি। রোববার (৩ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করো’না শনাক্ত হয়েছে আরও ১০ জনের। যাদের নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৬২৬ জন। আর এ সময়ে নতুন করে কোনো করো’না আ’ক্রান্ত রোগীর মৃ’ত্যু হয়নি। বিভাগে মোট মৃ’তের সংখ্যা ১ হাজার ১৬৪।

প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের শরীরে ধ’রা পড়ে করো’নাভাই’রাস। এই ১০ জনের মধ্যে ৯ জন সিলেট জে’লার বাসিন্দা। বাকি একজন মৌলভীবাজার জে’লার।

বিভাগে করো’নাভাই’রাস শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৬২৬ জনের মধ্যে সিলেট জে’লায় ৩৩ হাজার ৬৪৫ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪০ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৩৩ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১০৮ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ৪৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৬ জনই সিলেট জে’লার বাসিন্দা। বাকিদের মধ্যে ৪ জন সুনামগঞ্জের, ৬ জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জে’লার ১৮ জন রয়েছেন।

এখন পর্যন্ত করো’নাভাই’রাসে আ’ক্রান্ত হয়ে বিভাগে মা’রা গেলেন ১ হাজার ১৬৪ জন। এর মধ্যে সিলেট জে’লায় সর্বোচ্চ ৯৭২ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জে’লায় ৭২ জন মা’রা গেছেন।

অ’পরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করো’না আ’ক্রান্ত হয়ে ৭ জন বিভিন্ন হাসপাতা’লে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতা’লে ১১৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জে’লার বিভিন্ন হাসপাতা’লে ১০৬ জন, সুনামগঞ্জের হাসপাতা’লে ৭ জন ও মৌলভীবাজারের হাসপাতা’লে একজন।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *