ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিলেট-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান খান রুবেল নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (২৬ মে) সকাল সোয়া ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান খান রুবেল ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজানপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে।

রুবেলের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু সংবাদমাধ্যমকে জানান, দিগন্ত পরিবহনের একটি বাস সিলেট যাচ্ছিল। একটি মাইক্রোবাস যাচ্ছিল ঢাকায়। বিজয়নগরে এ দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। বাসটি মহাসড়কের পাশে খাদে গিয়ে পড়ে।

তিনি জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা রুবেল নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *