হবিগঞ্জের চুনারুঘাটের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে কথিত সমন্বয়ক ও এসিল্যান্ডের উপর হামলার চেষ্টাকারী ফরহাদ ইবনে ইসলাম রুমি (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারী) ভোর ৫টায় শাহজিবাজার ক্যাম্পের ক্যাপ্টেন আরাফি তাজোয়ার আমিনের নেতৃত্বে যৌথবাহিনী ফরহাদ ইবনে ইসলাম রুমিকে উবাহাটা  অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন।

জানা যায়, গতকাল মঙ্গলবার চুনারুঘাটের নতুন ব্রিজ এলাকায় আদালতের আদেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চুনারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব। এতে ফরহাদ ওরফে রুমি সহকারী কমিশনারের সাথে অশুভ আচরণ ও বাকবিতন্ডা করেন। একপর্যায়ে অভিযানের সময় লাটি দিয়ে হামলার চেষ্টার ভিডিও নিজেই ধারণ করে সোসাল মিডিয়ায় প্রচার করেন এনিয়ে স্থানীয় প্রশাসন সহ সকল পর্যায়ে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় । তার এহেন কর্মকান্ডের পর স্থানীয় বাসিন্দরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আওয়ামীলীগের নেতৃত্বে বিভিন্ন মিছিল মিটিংয়ের অংশগ্রহনের ছবি প্রশাসনের কাছে প্রকাশ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। পরবর্তীতে বুধবার ভোর রাতে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে চুনারুঘাট থানায় সোপর্দ করে। স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ ৫ আগস্টের পর তার এলাকায় নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে নির্যাতন করে আসছে।এছাড়া শায়েস্তাগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে সমন্বয়ক পরিচয়ে চিনি ছিনতাইসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিলো। তার পিতা আওয়ামীলীগ নেতার দাফটে তার ছেলে বিগত দিনে সাধারণ মানুষের উপর হামলা ও আলআমিন নামে এক স্কুল ছাত্রকে খুন করে দীর্ঘ ১৩ মাস ফরহাদ কারাভোগ করে জামিনে বের হয়। বর্তমানে সে জামিনে আছে। সে গ্রেপ্তারে নতুনব্রিজে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হবিগঞ্জ আদালতের আদেশে আমি উক্ত স্থাপনায় উচ্ছেদ অভিযানে গেলে ফরহাদ সরকারি কাজে বাধা দিয়ে হামলার চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষে অবগত করা হয়।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *