সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং এর আওতাধীন জেলাসমূহের জন্য বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগপ্রক্রিয়ায় সিলেট বিভাগের (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার) স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামসমূহ—
১. হিসাবরক্ষক ২টি

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১১টি

৩. রেকর্ড কিপার ১টি

৪. গাড়িচালক ১টি

৫. অফিস সহায়ক ৩টি

৬. অর্ডারলি ২টি

আবেদনে বয়সসীমা—

১ মার্চ ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনপ্রক্রিয়া—
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://divsl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে প্রার্থীদের। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সময়সীমা—
আবেদন শুরুর তারিখ: ১ মার্চ ২০২৬, সকাল ১০:০০ টা

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬, বিকেল ০৫:০০ টা

চাকরির বিস্তারিত জানতে এখানে দেখুন

https://divsl.teletalk.com.bd/divsl_2026/docs/DIVSL20260222.pdf

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *