Month: অক্টোবর ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধি: শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন বলে আশা প্রধান উপদেষ্টার

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করায় আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একইসাথে তিনি আশাবাদী যে তাঁরা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান…

জুলাইযোদ্ধাদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে জুলাই পরিবারের সদস্যদের আইনি সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি প্রত্যেক জুলাই যোদ্ধাকে একটি নির্দিষ্ট পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়ার বিষয়েও তারা গুরুত্বারোপ করেন। ঐকমত্য কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (২০ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে জুলাইযোদ্ধাদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বৈঠকে জুলাইযোদ্ধারা কমিশনকে অবহিত করেন যে, তাদের অনেকেই স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও গত কোরবানি ঈদের পর থেকে বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা এ অবস্থাকে অত্যন্ত দুঃখজনক ও অমানবিক বলে উল্লেখ করেন। এ সময় তারা আহত জুলাইযোদ্ধাদের সর্বাবস্থায় চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে একটি লিখিত নির্দেশনা দেশের সব হাসপাতালে প্রেরণের দাবির বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি, জুলাই পরিবারের সদস্যদের আইনি সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতি জোর দেন। এছাড়া, প্রত্যেক জুলাইযোদ্ধাকে একটি নির্দিষ্ট পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়ার বিষয়েও তারা গুরুত্বারোপ করেন। সভায় জুলাইযোদ্ধারা ১৭ অক্টোবরের ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন এবং জানান, ঘটনাটি তাদের জন্য সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। তারা বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা কোনো প্রকার বিশৃঙ্খলা বা সহিংসতা ঘটাতে যাননি; বরং তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরার জন্যই সেখানে উপস্থিত হয়েছিলেন। তবে সেই সময় কিছু বহিরাগত ব্যক্তি সেখানে অনুপ্রবেশ করে মারামারি ও ভাঙচুরে জড়িত হন, যাদের মধ্যে ২০ থেকে ২৫ জনের পরিচয় তারা চিহ্নিত করেছেন। জুলাইযোদ্ধারা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা প্রার্থনার পাশাপাশি সেদিন দায়েরকৃত চারটি মামলা প্রত্যাহারে কমিশনের সহায়তা কামনা করেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাইযোদ্ধাদের কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণকৃত সব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সহায়তা করবে। বৈঠকে জুলাইযোদ্ধাদের ১৩ সদস্যের প্রতিনিধিদলের হয়ে উপস্থিত ছিলেন মো. সোহাগ মাহমুদ, কামরুল হাসান, মো. আল-আমিন, মুস্তাঈন বিল্লাহ হাবিবী, হাসিবুল হাসান জিসান, মারুফা মায়া, আহাদুল ইসলাম, মাজেদুল হক শান্ত, মো. সাগর উদ্দিন, মো. দুলাল খান, মো. নাহিদুজ্জামান, ইমরান খান, নুসরাত জাহান।

জুলাইযোদ্ধাদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে জুলাই পরিবারের সদস্যদের আইনি সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি প্রত্যেক জুলাই যোদ্ধাকে একটি নির্দিষ্ট পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়ার বিষয়েও…

চট্টগ্রামের হাটহাজারীতে ছাত্রদল নেতা অপি দাশকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপি দাশ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত অপি দাশ চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মিন্টু দাসের ছেলে। মঙ্গলবার (১৪ অক্টোবর)…

বড়লেখা সরকারি কলেজে আবরার ফাহাদ স্মরণে নিপীড়নবিরোধী দিবস পালিত

মৌলভীবাজার জেলার বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিপীড়নবিরোধী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর…

শ্রীমঙ্গলে ১২ ফুট দীর্ঘ অজগর উদ্ধার, নিরাপদে বনে ছাড়ার প্রস্তুতি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ১২ ফুট দৈর্ঘ্য ও ২১ কেজি ওজনের একটি বিশাল অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার খাইছড়া চা বাগানের পাহাড়ি ছড়া এলাকা…

দলের নির্দেশেই মাঠে আছি” — নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনা বলেছেন, তিনি দলের নির্দেশেই দীর্ঘদিন ধরে মাঠে কাজ করে যাচ্ছেন। নতুন করে রাজনীতিতে সক্রিয় হওয়ার কিছু নয়—ইলিয়াস আলী…

ফিদ’হ সভাপতি এলিস মগওয়ে: কঠিন পরিস্থিতিতেও মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি প্রশংসনীয়

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (ফিদ’হ)-এর সভাপতি এলিস মগওয়ে বলেছেন, অন্তর্বর্তী সরকার অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যে প্রতিশ্রুতি দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।…

বিতর্কিত সাইদুল ইসলামের জামায়াতে যোগদান: “অভিযোগ মিথ্যা ও বানোয়াট”—জামায়াত নেতাদের দাবি

মৌলভীবাজারের বড়লেখায় বহুল আলোচিত জুলাই হত্যাকাণ্ডের ১১ মামলার আসামি, ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ও হুন্ডি কারবারি সাইদুল ইসলাম এবার যোগ দিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশে। সম্প্রতি তিনি জামিনে মুক্তি…

নবীগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে সবজি ব্যবসায়ী নিহত

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের দেওপাড়া এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আজমত আলী (৪০) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজমত আলী…

ঢাকা-সিলেট করিডোর প্রকল্পে নদী থেকে বালি উত্তোলনের অনুমতি, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সিলেটে

ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে মাটি-বালি উত্তোলনের অনুমতি দিচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সিলেট অঞ্চলের কয়েকটি জেলায় কুশিয়ারাসহ বিভিন্ন নদী, খাল, ছড়া ও বিল…