সিলেটের গো’লাপগঞ্জ উপজে’লা পরিষদ উপ নির্বাচন আগামি ১৫ জুন। এ উপজে’লায় দুই প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মঞ্জুর কাদির শাফি এবং তার প্রতিদ্বন্দ্বী মো. সফিক উদ্দিন। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় নিজেদের সম্পদ, শিক্ষাসহ নানা তথ্য দিয়েছেন তারা।

শিক্ষার দিক থেকে স্বশিক্ষিত হলেও ধনকুবের মঞ্জুর কাদির শাফি অঢেল সম্পদ ও কোটি টাকার মালিক। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পাস মো. সফিক উদ্দিনের আছে মাত্র কয়েক লাখ টাকা। ফলে উপজে’লাজুড়ে গুঞ্জন চলছে কোটিপতির সঙ্গে লাখপতির ট’ক্কর।

গো’লাপগঞ্জ উপজে’লার সাবেক চেয়ারম্যান ম’রহু’ম ইকবাল আহম’দ চৌধুরীর ছোট ভাই মঞ্জুর কাদির শাফির হফলনামা ঘেটে দেখা গেছে, তিনি বিদ্যুৎ উৎপাদন ও রফতানিমুখী তৈরি পোশাকের ব্যবসায়ী। বছরে ব্যবসা থেকে আয় দেখিয়েছেন ১১ লাখ ৬৭ হাজার ৭৬৮ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র ব্যাংকে আমানত রয়েছে ৪১ লাখ ৫৪ হাজার ২৯৩ টাকা। সম্মানী বাবদ ৭৭লাখ ৫৪ হাজার ৭৫০ টাকা, অন্যান্য খাতে আয় ৪ লাখ ৩০ হাজার টাকা।

অ’পর প্রার্থী মো. সফিক উদ্দিনের বছরে কৃষিখাতে আয় ৫০ হাজার এবং অন্যান্য খাতে ৩লাখ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে আছে নগদ ২ লাখ এবং আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে আরো ১ লাখ টাকা। অন্যান্য আরো ৯০ হাজার টাকা ছাড়াও স্ত্রী’র নামে ১৫ ভরি স্বর্ণালঙ্কার।

মঞ্জুর কাদির শাফির অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে, নগদ ১ লাখ ১৭ হাজার ৬৮৩ টাকা, আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত ৫ লাখ ১১ হাজার ৯২৪ টাকা এবং স্ত্রী’র নামে ৩৫ লাখ ২৬ হাজার ৭০০ টাকা। ব’ন্ড, ঋণপত্র, শেয়ার বাবত নিজ নামে ৯ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৪১২ টাকা এবং স্ত্রী’র নামে ৫৭ লাখ ২৮ হাজার ১৩৮ টাকা।

পোস্টাল সেভিংস, সঞ্চয়পত্রে আছে ২২ লাখ ২৫ হাজার ২ টাকা, গাড়ির মূল্য দেখিয়েছেন ১০ লাখ ২৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কার নিজ নামে ৬লাখ এবং স্ত্রী’র নামে ৫ লাখ টাকার। ইলেক্ট্রনিক সামগ্রী নিজ নামে ১লাখ ৯০ হাজার ৭০০ এবং স্ত্রী’র নামে ৭৯ হাজার টাকার। আসবাবপত্র নিজ নামে ১লাখ ১৫ হাজার ও স্ত্রী’র নামে ৫৫ হাজার টাকার। এছাড়াও ব্যবসায়িক মূলধন দেখিয়েছেন ৩৭ লাখ ১৯ হাজার ১০৯ টাকা এবং স্ত্রী’র নামে ৪ লাখ ২২ হাজার ৫৬৫ টাকার।

স্থাবর সম্পদের হিসেবে রয়েছে, কৃষি জমি ৫ একর, অকৃষি জমি অর্জনকালীন ১০ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ একর ৬৬ শতক ও একটি প্লট। এছাড়া উত্তরাধীকার স্বত্বে দু’তলা একটি ভবনও রয়েছে।

সফিক উদ্দিনের স্থাবর সম্পদ কৃষি জমি ৪ শতক, ১৬ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ১৬৪ শতক অকৃষি জমি।

তবে উভ’য় প্রার্থীর নামে কোনো মা’মলা নেই। শুক্রবার রিটার্নিং কর্মক’র্তার কাছ থেকে প্রতীক বুঝে নেন তারা। মঞ্জুর কাদির শাফির নৌকা প্রতীকের বিপরীতে ল’ড়তে মো. সফিক উদ্দিন ঘোড়া প্রতীকে বেছে নিয়েছেন।

গো’লাপগঞ্জ উপজে’লা পরিষদের টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজে’লা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহম’দ চৌধুরীর মৃ’ত্যুতে পদটি শূন্য ঘোষণার পর নির্বাচন কমিশন এ উপজে’লায় উপ নির্বাচনের আয়োজন করে। গত ২৫ এপ্রিল তফসিল ঘোষণা করা হয় এবং আগামি ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *