বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ ২০২৩ এ পুরুষ দ্বৈতে নতুন বাংলাদেশ চ্যাম্পিয়ন সিলেটের তানভির-গৌরব জুটি। রানার আপ হয়েছেন সিলেটেরই অপর জুটি গত আসরের চ্যাম্পিয়ন নাঈম-মিজান জুটি।

শুক্রবার (১৩ অক্টোবর) ঢাকার শহীদ তাজ উদ্দিন ইনডোর স্টেডিয়ামে ৩৮তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের পুরুষ দ্বৈতে অল সিলেট ফাইনালে ১৮-২১, ২১-১৯, ২১-৯ পয়েন্টে গত আসরের চ্যাম্পিয়ন নাঈম-মিজান জুটিকে হারিয়ে নতুন বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সিলেটের তানভীর-গৌরব জুটি।
এদিকে পুরুষ এককে রানার আপ হয়েছেন সিলেটের শাটলার আব্দুল হামিদ লোকমান। ফাইনালে তিনি বাংলাদেশ আনসার ভিডিপি’র খন্দকার সোয়াদ এর কাছে হেরে যান ১১-২১, ১৯-২১ পয়েন্টে। সোয়াদ এ নিয়ে টানা দুইবার পুরুষ এককে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেন।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *