বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাসিমনগর এলাকায় এ জমি উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। পরে ওই জমিতে সরকারের নামে সাইনবোর্ড টানানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, উপজেলার কাসিমনগর মৌজায় ২০ একরের ওই ভূমি এস এ এবং আর এস রেকর্ডে সরকারের নামে রেকর্ডভুক্ত থাকার পরেও দীর্ঘদিন জমিটি বিভিন্ন ব্যক্তি ভোগ করে আসছিলেন। বৃহস্পতিবার বিকেলে ওই জমি দখলমুক্ত করা হয়।
