সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও একজন। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিলেট জেলার জৈন্তাপুর থানার ডিবিরহাওড় গ্রামের মৃত আলী আহমদের ছেলে দেলোয়ার হোসেন (২৪) এবং আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলীর ছেলে মো. তোফায়েল (২৬)। আহত সাব্বির আহমেদ (৩২) একই উপজেলার বিড়াখাই এলাকার জালাল আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি (সিলেট-মেট্রো-ল -১১-১৪০২) তিন আরোহী নিয়ে জৈন্তাপুর সদরের দিকে যাচ্ছিল। কাটাগাং এলাকায় পৌঁছালে হালকা বৃষ্টিতে ভেজা রাস্তায় একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার তদন্ত চলছে। আহত সাব্বির আহমেদকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *