নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক(অনূর্ধ্ব ১৭) জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বড়লেখা উপজেলা দলের কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১০ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৭ঘটিকায় বড়লেখা উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ্র এর সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, বড়লেখা উপজেলা জয়ী দলের ফুটবলার জুবেল আহমদ, বড়লেখা উপজেলা দলের খেলোয়াড় ছালেক হোসেন, খালেদ আহমদ, আমিনুল ইসলাম সহ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা দলের সাবেক ফুটবলার কমর উদ্দিন, বজলুর রশিদ, সহিদ আহমদ সহ সংবর্ধিত খেলোয়াড় বৃন্দ এসময় উপস্থিত অতিথি বৃন্দ বড়লেখা উপজেলা দলের খেলোয়াড়দের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *