সুনামগঞ্জের জগন্নাথপুরে বরই পাড়তে গিয়ে নদীতে পড়ে নিখোঁজের তিনদিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নলজুর নদীর বাদাউড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ৬৫ বছর বয়সী সিরাজ মিয়া উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের বাসিন্দা।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, শুক্রবার বিকেলে বাড়ির পাশে নলজুর নদীর বাদাউড়া এলাকায় বরই পাড়তে যান সিরাজ। এ সময় নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। তিনদিন পর আজ বিকেলে নদীতে লাশ ভেসে উঠলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে পুলিশ।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *