নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে” বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ডিমাই হাতিঝালাই গ্রামের ২০ টি হতদরিদ্র পরিবারের বিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা করে দিল রিং টিউবওয়েল স্থাপন করে।
বড়লেখা উপজেলার সীমান্তবর্তী ও পাহাড়ি এলাকা ডিমাই।যেখানে সুপেয় পানীয়জলের জন্য টিউবওয়েল স্থাপন করেও সুফল মিলেনা।
বিকল্প হিসেবে রিং বসিয়ে তার সাথে টিউবওয়েল বসাতে হয়,যা খানিকটা ব্যয়বহুলও বটে।আর সেটি সবার পক্ষে সম্ভবপর হয়ে উঠেনা।যার ফলে নিকটবর্তী পাহাড়ি ছড়া থেকে অনিরাপদ ও দুষিত পানি দিয়ে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হয় প্রান্তিক আয়ের সিংহভাগ মানুষকে।
সম্প্রতি বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে টিম এই সমস্যাপীড়িত এলাকা পরিদর্শনে গেলে তাৎক্ষণিক বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র পক্ষ থেকে ২০ টি পরিবারের জন্য সুবিধাজনক স্থানে একটি রিং টিউবওয়েল স্থাপন করে দেবার অঙ্গীকার করা হয়।

২৫ জানুয়ারি,বৃহস্পতিবার বেলা ২ঃ০০ ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে টিউবওয়েল স্থাপনের কাজ উদ্বোধন করা হয়।

বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র প্রজেক্ট কো-অর্ডিনেটর শামীম আহমেদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র উপদেষ্টা হাজী সাইফ উদ্দিন সুনাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,দাতা সদস্য মাসুক আহমদ,তরুণ সমাজসেবক ফরাস উদ্দিন,শিপার আহমদ বাদল প্রমূখ।
পরে কিছু হতদরিদ্র পরিবারের ঘর মেরামতের জন্য ঢেউটিন প্রদান করা হয়।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *