নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায়..
মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সানরাইজ ক্রিকেট ক্লাব পকুয়া। সানরাইজ ক্রিকেট ক্লাবের প্রবাসী ও দেশী দাতা সদস্যদের অর্থায়নে বড়লেখা উপজেলার ৩নং নিজবাহাদুর পুর ইউনিয়নের পকুয়া এলাকার
শীলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পয়ত্রিশ টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। সানরাইজ ক্রিকেট ক্লাব পকুয়ার আয়োজনে।গত ১২ ই মে রবিবার ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে সানরাইজ ক্রিকেট ক্লাব পকুয়ার সভাপতি কিবরায়া ইসলাম খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্লাবের প্রবাসী সদস্য আবু নাসের, এলাকার মুরব্বী ইসলাম উদ্দিন, উপদেষ্টা নুরুল ইসলাম, সমাজ সেবক বাবু লাল বিশ্বাস, ইরেন্দ্র বিশ্বাস, এসময় উপস্থিত ছিলেন প্রবাসী আকবর হোসেন মাছুম, হুমায়ুন কবির মঞ্জু,সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, কবির আহমদ, সহসভাপতি কাওসার আহমদ সহ ক্লাবের কর্মকর্তা ও সদস্য বৃন্দ। এসময় উপস্থিত বক্তাগন সানরাইজ ক্রিকেট ক্লাব পকুয়ার মানবিক কাজের ভুয়সী প্রশংসা করেন তারা বলেন সানরাইজ ক্রিকেট ক্লাব আজ যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে আমরা তাদের কে ধন্যবাদ জানাই তারা যেন মানবিক কাজে এগিয়ে যায় আমরা তাদের কে সহযোগীতা করব।
উল্লেখ্য সানরাইজ ক্রিকেট ক্লাব পকুয়া মহমারি করোনা কালীন সমনে এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে, সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহয়তা প্রদান করেছে, অসুস্থ রোগীর চিকিৎসা সহ দরিদ্র পরিবারের বিবাহের জন্য নগদ অর্থ সহয়তা অব্যাহত রয়েছে, ক্লাবের সভাপতি কিবরিয়া ইসলাম খান বলেন কাল বৈশাখী ঝড় ও শীলা বৃষ্টি বড়লেখা উপজেলা সহ আমাদের গ্রামের অনেক পরিবার গৃহের টিনের চাল নষ্ট হয়েছে,আমরা সেই দিক বিবেচনা করে ক্লাবের পক্ষ থেকে সব সময় মানবিক কাজ করে যাই তার ধারাবাহিকতায় আজ ঢেউটিন বিতরণ করা হচ্ছে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের ক্লাবের প্রবাসী ও দেশী দাতা সদস্যদের কে আপনাদের সকলের আর্থিক সহযোগিতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাতা গুজার ঠাই করে দিতে পেরেছি, এসময় উপকারভোগীরা বলেন ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে আপনারা আমাদের ঢেউটিন উপহার দিলেন আমরা আপনাদের জন্য দুওয়া করব আমাদের পরিবার ও আপনাদের জন্য দুওয়া করবে আপনারা যেন এইভাবে গ্রামের হতদরিদ্র মানুষের মাঝে দাড়াতে পারেন।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *