সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজার ও ধর্ম নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করায় ৪ পুলিশ সদস্যকে আটক করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ও বিএনপির নেতৃবৃন্দ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।গতকাল শুক্রবার (৩১শে জানুয়ারি) রাত ৮ টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। জানা গেছে, অভিযুক্ত পুলিশ সদস্য ট্যাুরিস্ট পুলিশে কর্মরত রয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে তার পরিচয় জানা সম্ভব হয়নি। জানা যায়,গতকাল শুক্রবার রাতে হযরত শাহজালাল (রহ.) মাজারের গেটে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের এক কনস্টেবল অপর পুলিশ সদস্যদের সঙ্গে মাজার ও ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

এসময় পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি তার প্রতিবাদ করেন। পরে স্থানীয় লোকজন ও শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন দরগাহ মাদরাসার শিক্ষার্থীরা এসে জড়ো হয়ে উপস্থিত ওই ৪ পুলিশ সদস্যকে আটকে রাখেন।

ঘটনার খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা সেখানে পৌঁছান এবং অভিযুক্ত পুলিশ সদস্যসহ বাকিদের উদ্ধার করে পুলিশ।

এসময় পরিস্থিতি শান্ত করতে বিএনপির শীর্ষ কয়েকজন নেতা সেখানে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কয়েস লোদী জানান, খবর পেয়ে ঘনাস্থলে যাই। ঘটনাটি নিয়ে মাজারে থাকা কিছু অতি উৎসাহি জনতা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে।  কিন্তু আমাদের তৎপরতার কারণে তা হয়নি। সবাইকে শান্ত থাকতে হবে কারণ এটা একটা ধর্মীয় ইস্যু। এখানে বাড়াবাড়ি করা ঠিক হবে না। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ ও বিএনপির নেতৃবৃন্দ গিয়ে পরিস্থিতি শান্ত করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে। যদি ঐ পুলিশ সদস্যের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য হয় তাহলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *