সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার একটি অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (১৯ মে) বিকেলে বন্দরবাজার পোস্ট অফিসের সামনে এ অভিযান চালানো হয় বলে এমএমপি মিডিয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানটি পরিচালনা করেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. ইবাদুল্লাহ, সঙ্গীয় ফোর্সসহ। অভিযানে পশ্চিম ভাতালিয়ার মৃত শিরু মিয়ার ছেলে নাহিদ আহম্মদ জয় (২৫) কে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

ঘটনার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় কোতোয়ালী থানায় মামলা (নং-৩৬, তারিখ-১৯/০৫/২০২৫) দায়ের করা হয়েছে এবং পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *