সুনামগঞ্জের ছাতক উপজেলার দিঘলী বেরাজপুরে সংঘটিত সোনাফর আলী হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। ১৬ মে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম নগরীর তেমুখী পয়েন্ট ও টুকেরবাজার শাহী ঈদগাহ এলাকায় পৃথক দুটি অভিযানে এই গ্রেফতার অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন ছইফ উদ্দিনের পুত্র জাকির হোসেন (২৫) ও ময়না মিয়ার পুত্র তাজ উদ্দিন (৩৫), যাঁরা ছাতক থানার হত্যা মামলা (এফআইআর নং ২২/১৪৪, তারিখ ১৪/০৫/২০২৫) এর এজাহারভুক্ত আসামি। মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ১২ মে সন্ধ্যায় বৈদ্যুতিক সংযোগ নিয়ে দ্বন্দ্বের জেরে আসামিরা কাঠের বর্গা ও লাঠি দিয়ে সোনাফর আলীকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের ছেলে থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৯ জানায়, গ্রেফতার হওয়া আসামিদের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *