সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি বিশেষ অভিযানে প্রায় ৪ লক্ষ ৭৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই শাড়ি ও ওষুধ জব্দ করেছে এবং এ ঘটনায় এক চোরাকারবারিকে আটক করেছে।

রোববার (১৮ মে) বিকেলে শাহপরাণ (রহ.) থানার বটেশ্বর পয়েন্টে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। ডিবি পুলিশের দল একটি “মায়ের দোয়া” নামক যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করে।

জব্দকৃত পণ্যের মধ্যে ছিল ৩৭টি Genalb-20 ওষুধ, ৬টি Human Serum Albumin I.P. 20% (Albutein 20%) ইনজেকশন, ও একটি বস্তায় থাকা ৪৫টি ভারতীয় শাড়ি। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৭৩ হাজার টাকা।

অভিযানে গুচ্ছগ্রাম, চৈলাখেল, জাফলং এলাকার মোঃ জুবের আহমদ (১৯) কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-১২, তারিখ ১৯/০৫/২০২৫)।

ডিবি পুলিশ জানিয়েছে, এই চোরাচালান চক্রের অজ্ঞাতনামা আরও ২-৩ জন সদস্যের বিরুদ্ধে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *