২০২৫ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে খন্দকার শামছুদ্দোহা কিবরিয়া। তিনি ফুলতলী ইসলামিক মডেল একাডেমির ছাত্র এবং দাখিল পরীক্ষা দিয়েছেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসা থেকে।
আগে তিনি কুলাউড়ার সাদেকপুর দারুচ্ছুন্নাহ মডেল মাদরাসা থেকে ৫ম শ্রেণিতে বৃত্তি লাভ করেছিল, যা তার শিক্ষাজীবনের শুরুতেই মেধার পরিচয় দিয়েছিল।
কিবরিয়ার এই সাফল্যে তার পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা গর্বিত। তার পিতা, মৌলভীবাজার জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী খন্দকার ফখরুল ইসলাম বলেন, “আমার ছেলের এই সাফল্যের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং যারা তাকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া কামনা করছি।”
