প্রতিবেদন (সুপ্রভাত সিলেট):
কুয়েতে বসবাসরত প্রায় ৩ লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও ঈদুল আজহার ছুটিতে দেশে ফেরা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। বিশেষ করে কুয়েত-ঢাকা-কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সপ্তাহে মাত্র তিনটি পরিচালিত হওয়ায় ভ্রমণ ব্যবস্থা সংকুচিত হয়েছে।
২৬ এপ্রিল থেকে ১১ জুলাই পর্যন্ত এই সীমিত ফ্লাইট ব্যবস্থা চালু থাকায় প্রবাসীরা বিমানের টিকেট পেতে অসহায় হয়ে পড়েছেন। ফলে অনেকেই বাধ্য হয়ে অন্য এয়ারলাইন্সের চড়া টিকিট কিনতে হচ্ছে, যা তাদের জন্য আর্থিক বোঝা বৃদ্ধি করেছে।
কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারলাইন্স সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কম ফ্লাইটের কারণে ভোগান্তি বেড়েছে প্রবাসীদের। ট্রাভেল এজেন্টরা জানান, মে ও জুন মাসে ঈদের প্রস্তুতি এবং দেশে ফেরার জন্য প্রবাসীদের চাপ থাকে, কিন্তু সীমিত ফ্লাইটের কারণে তারা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ঈদের সময়ে সরাসরি ফ্লাইটের অভাবে কুয়েত প্রবাসীরা যেমন ভোগান্তিতে পড়বেন, তেমনি দেশের রেমিট্যান্স আয়ের উপর নেতিবাচক প্রভাব পড়বে।
সুতরাং এই সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে প্রবাসীদের ভ্রমণ ব্যবস্থা সহজতর করতে উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
— সুপ্রভাত সিলেট সংবাদ।
