সিলেট জেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার একযোগে সিলেট জেলা ছাত্রদল কমিটিগুলো অনুমোদন দেন। অনুমোদিত কমিটিতে স্বাক্ষর করেছেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে- তাজপুর ডিগ্রি কলেজ, বালাগঞ্জ সরকারি কলেজ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ, হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ, জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ, গোয়াইনঘাট সরকারি কলেজ, জালালপুর ডিগ্রি কলেজ, রাঙপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ, বারহাল ফাজিল মাদ্রাসা, আমির মিয়া স্কুল এন্ড কলেজ, আলীরগাঁও কলেজ, সালুটিকর ডিগ্রি কলেজ, রুস্তুমপুর কলেজ, রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, দুবাগ স্কুল এন্ড কলেজ, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, এমসি একাডেমি স্কুল ও কলেজ, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ, ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসা, হারিছ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কুড়ারবাজার কলেজ ও সাইফুর রহমান টেকনিক্যাল কলেজ।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *