নিজস্ব প্রতিবেদক
বড়লেখা, মৌলভীবাজার: জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত “২৪-এর রঙে” গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ। সোমবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ সাফল্যের খবর জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগিয়ে তোলা। দেশের বিভিন্ন জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয় প্রতিযোগিতায়। জাতীয় মূল্যায়ন কমিটির অনুমোদনে গত ৩ আগস্ট চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

কলেজটির হয়ে অংশ নেয় দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদ, আমিনা সুলতানা ও নুসরাত জাহান রিয়া। এ অর্জনে মৌলভীবাজার জেলা প্রশাসন বড়লেখা সরকারি কলেজকে অভিনন্দন জানিয়েছে।

সাবেক অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন বলেন, “আমার শেষ কর্মস্থলের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে—এটি বড়লেখাবাসীর জন্যই গর্বের বিষয়।”
একাডেমিক কাউন্সিলর সেক্রেটারি মো. আবদুস সবুর মনে করেন, “শিক্ষার্থীদের প্রতিভা, সৃজনশীলতা ও পরিশ্রমই এ সাফল্যের মূল চাবিকাঠি।”
অধ্যক্ষ প্রফেসর মো. তোফায়েল আহমদ বলেন, “এ অর্জন শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও দায়বদ্ধতার উজ্জ্বল প্রমাণ। এটি ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।”

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *