মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগান থেকে সরস্বতী রবিদাস (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী বিশ্বজিত দাস ও তার কথিত প্রেমিকা মুন্নি বুনার্জীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে বিশ্বজিত দাস দলই চা বাগানের গগন রবিদাসের মেয়ে সরস্বতীকে বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে। তবে কিছুদিন ধরে বিশ্বজিতের পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ রয়েছে, প্রেমিকা মুন্নি বুনার্জীকে ঘরে এনে প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গেই বসবাস শুরু করেন তিনি।

নিহতের স্বজনদের দাবি, স্বামী ও তার প্রেমিকা দীর্ঘদিন ধরে সরস্বতীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছিলেন। গত বুধবার রাতে নির্যাতনের পর মুমূর্ষু অবস্থায় সরস্বতীকে বাবার বাড়িতে রেখে আসেন তারা।

পরদিন সকালে স্বামী বিশ্বজিত তাকে চিকিৎসার জন্য কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। কিন্তু অন্য হাসপাতালে না নিয়ে বিকেলেই বাসায় ফিরিয়ে আনলে সরস্বতী মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *