পিরোজপুরের নাজিরপুরে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত এক নেতা জামায়াতে যোগদান করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ওই নেতার নাম মো. ইস্রাফিল হাওলাদার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে না‌জিরপুর দা‌খিল মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা জামায়াতে যোগদান করেন।

এর আগে গত ৯ মে ইস্রাফিল হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

একই সঙ্গে জাতীয় পার্টির নাজিরপুর উপজেলার সাধারণ সম্পাদক ও সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান জামায়াতে যোগদান করেছেন। তাছাড়া বিএনপি ও জাতীয় পা‌র্টির ৫০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতারা।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি ও জাতীয় পা‌র্টির ৫০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।

স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ইস্রা‌ফিল হাওলাদার ব‌লেন, ‘আমি ছোট থেকে বিএনপি করতাম। দলের জন্য জেল খেটেছি। বিএনপির চাঁদাবাজিতে বাধা দিতে গিয়ে উল্টো চাঁদাবাজ হয়েছি। আমি চক্রান্তের শিকার হয়ে বহিষ্কৃত হয়েছি। মূলত আমি খেয়াল করেছি, বিএন‌পি ইসলা‌মিক আদ‌র্শের নয়। তাই আমি জামায়া‌তে যোগদান করেছি। জামায়াত একটি আদর্শিক দল।’

নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘ইস্রাফিলকে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসার অভিযোগে চলতি বছরের ৯ মে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। নাজিরপুর উপজেলা বিএনপির সুপারিশে এবং কেন্দ্রের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়।’

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *