হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ আলী শাহীনের ওপর হামলার অভিযোগে একই কমিটির সভাপতি শাহীন আলম রিপনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ওই উপজেলার শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানটির নেতৃত্বে ছিলেন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন।

গ্রেপ্তার রিপন শ্রীধরপুর গ্রামের মো. আব্দুল মালেক মধুলালের ছেলে।

 

শাহীনের ওপর হামলার ঘটনায় রিপনসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মাধবপুর থানায় মামলা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ আলী শাহীনের ভাই ইলিয়াছ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ-৪ আসনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করা নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধ চলছিল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় শাহীন আলম রিপনসহ অন্য আসামিরা আমজাদ আলী শাহীনের ওপর হামলা চালান। মারধরের একপর্যায়ে তার পা ভেঙে দেওয়া হয় এবং সঙ্গে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোর্শেদ খান বাংলানিউজকে জানান, মামলা দায়েরের পর শাহীন আলম রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *