স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম ছাড়া আইনের শাসন, মানবাধিকার এবং গণতন্ত্র নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একইসঙ্গে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা এবং সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রোববার (৩ মে) ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। পরে সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে বিবৃতিটি পাঠানো হয়।

বিবৃতিতে ছাত্রশিবিরের শীর্ষ দুই নেতা বলেন, একটি রাষ্ট্রকে গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ হিসেবে কাজ করে।

তারা বলেন, জনগণের অধিকার, ন্যায়বিচার ও সত্যের পক্ষে সাংবাদিকদের সাহসী এবং দায়িত্বশীল অবস্থান সমাজকে আলোর পথ দেখায়। তাই স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একটি সুস্থ রাষ্ট্রব্যবস্থার পূর্বশর্ত।

সাংবাদিকদের ওপর নির্যাতন ও হয়রানির প্রসঙ্গ তুলে নেতারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের সাংবাদিকরা নানা ধরনের চাপ, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। সত্য প্রকাশের পথে বিভিন্ন কালাকানুন, রাজনৈতিক চাপ ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। অনেক নির্ভীক সাংবাদিক প্রাণ হারিয়েছেন, কারাবরণ করেছেন অসংখ্য সংবাদকর্মী।

বিবৃতিতে বলা হয়, চাকরির অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা এবং সম্মানজনক বেতন কাঠামোর অভাবে এ পেশায় মেধাবীদের আগ্রহ কমে যাচ্ছে। এ অবস্থায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং সম্মানজনক বেতন কাঠামো নির্ধারণে সরকারের কার্যকর পদক্ষেপ জরুরি।

ছাত্রশিবির নেতারা বলেন, সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ এবং তথ্য সংগ্রহের অবাধ স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু দুঃখজনকভাবে দেশের গণমাধ্যম এখনও পূর্ণমাত্রায় স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সাংবাদিকদের ওপর হয়রানি ও দমন-পীড়ন এখনও অব্যাহত রয়েছে, যা একটি স্বাধীন দেশের জন্য অশনিসংকেত।

তারা আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে গণমাধ্যম কোনো ভয়ভীতি ছাড়াই সাধারণ মানুষের কথা বলতে পারবে। পেশাগত নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান তারা।

বিবৃতিতে নেতারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নি

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *