২০২৪ সালের ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকৌশলী মো. নুরুল করিমকে তিন বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

সে হিসেবে অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া নুরুল করিমের মেয়াদ এখনও শেষ না হলেও সিডিএ চেয়ারম্যান পদে নতুন নিয়োগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে রয়েছেন— আবুল হাশেম বক্কর, শামসুল আলম, নাজিমুর রহমান, নিয়াজ মোহাম্মদ খান, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, মনজুর আলম মঞ্জু এবং কর্নেল আজিম উল্লাহ বাহার।

২০০৯ সাল থেকে যুগ্মসচিব পদমর্যাদার এ পদে সরকার চুক্তিভিত্তিক রাজনৈতিক নিয়োগ দিয়ে আসছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, মোহাম্মদ ইউনুছের চার মাসের মাথায় অন্তর্বর্তী সরকার তার নিয়োগ বাতিল করে প্রকৌশলী নুরুল করিমকে চেয়ারম্যান পদে দায়িত্ব দেয়।

এ সময় সিডিএ বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ পান মানজারে খোরশেদ আলম, জাহিদুল করিম কচি, হাজী মোহাম্মদ নজরুল ইসলাম, সৈয়দা জারিনা হোসাইন, ফারুক আহম্মেদ, মো. সাখাওয়াত হোসাইন এবং সৈয়দ কুদরত আলী।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *