নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুকুরের পানিতে ডুবে জমজ দুই বোনের একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর বোনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (২৯ মে) দুপুরে উপজেলার গজভাগ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলি বেগম (৩) ও আহত শাম্মী বেগম (৩) একই গ্রামের ফারুক আহমদের জমজ কন্যা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু বাড়ির পাশের পুকুরঘাটে চলে যায়। প্রচণ্ড গরমের কারণে তারা হয়তো গোসল করতে পানিতে নেমেছিল বলে ধারণা করা হচ্ছে।

কিছুক্ষণ পর শিশু দুটিকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ডুবন্ত অবস্থায় শাম্মী বেগমকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হয়। তবে মিলি বেগমের কোনো খোঁজ না পেয়ে পরে স্থানীয়রা পুকুরে নেমে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

দুই শিশুর চাচাতো ভাই মারুফ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের সবার অজান্তেই তারা পুকুরের দিকে চলে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমেই এ দুর্ঘটনার শিকার হয় তারা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *