দুলাল আহমদঃ  সিলেটের গোলাপগঞ্জে র‌্যাব পরিচয়ে রেজাউল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দক্ষিণ রায়গড় গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় রেজাউল ইসলাম একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। রেজাউল ইসলাম উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় গ্রামের সাজিদ আলীর পুত্র।

রেজাউল ইসলাম জানান, সকাল ১০টার দিকে আমি বাড়িতে ছিলাম। এসময় দক্ষিণ কানিশাইল গ্রামের মৃত মছন মিয়ার পুত্র আব্দুল আজিজ (৪২) আরো অজ্ঞাত ৪জন লোক নিয়ে এসে বলে এরা র‌্যাবের লোক। তুমাকে জিজ্ঞাসাবাদের জন্য তারা নিয়ে যাবে। আমি তাদের পরিচয়পত্র দেখাতে বলে এবং কিসের জন্য আমায় জিজ্ঞাসাবাদ করা হবে জানতে চাই। এসময় জোর করে আমায় তুলে নিয়ে যেতে চাইলে এলাকাবাসী জড়ো হয়ে তাদের বাধা দেয়। পরে তারা সুযোগ বুঝে দুটি মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল আজিজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমায় ৪জন লোক র‌্যাব পরিচয় দিয়ে রেজাউল ইসলামের বাড়ি কোথায় জানতে চায়। এসময় তারা বাড়ি দেখাতে সাথে নেয়। এ বিষয়ে আমি কিছু জানিনা। এরা কারা তাও আমার জানা নেই। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। থানার উপ পরিদর্শক (এসআই) কামাল আহমদে বিষয়টি তদনমশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়ে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *