নিজস্ব প্রতিবেদকঃসিলেটের বিয়ানীবাজারে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে ১০ম বিয়ানীবাজার উপজেলা ১ম ক্রিকেট লীগ। বিয়ানীবাজার পি এইচ জি মাঠে উদ্বোধনী ম্যাচে মোকাবেলা করবে ওয়ারিয়ার্স ক্লাব বিয়ানীবাজার বনাম গ্রীন ষ্টার ক্রিকেট ক্লাব। এবারে আসরে ১৮টি দল অংশগ্রহণ করছে, ৪টি গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্বের ম্যাচে একে অপরের মোকাবেলা করবে। টসের মাধ্যমে এ গ্রুপে ৫টি দল,ডি গ্রুপে ৫টি দল,বি গ্রুপে ৪টি দল,সি গ্রুপে ৪টি দল রয়েছে। বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রাজেল আহমদ বলেন আমাদের সকল প্রস্তুতি শেষ আগামীকাল থেকে মাঠে গড়াবে ১০ বিয়ানীবাজার উপজেলা ১ম বিভাগ ক্রিকেট লীগ আপনারা মাঠে এসে খেলা দেখবেন,আমাদের প্রবাসী ও সাবেক ক্রিকেটারদের জন্য ফেইসবুকের মাধ্যমে খেলা দেখানোর ব্যবস্থা রয়েছে বিয়ানীবাজারে অনেক টিবি চ্যানেল রয়েছে বিশেষ করে মেপ টিভি, এবি টিবি,টাইমস টিভি, এস আর আই টিভি,বিয়ানীবাজার টিভি, বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জগলু আহমেদ বলেন আমি বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশন এর বিগত আসরে ছিলাম এই আসরে সাধারণ সম্পাদক এর দ্বায়িত্বে রয়েছি চেষ্টা করব সুন্দর সফল ক্রিকেট লীগের সমাপ্তি করতে আপনারা জানেন বিয়ানীবাজার উপজেলায় অনেক সাবেক ক্রিকেটার রয়েছেন, অনেক ক্রীড়া সংঘটক রয়েছেন উনাদের পৃষ্টপোষকতায় ১০ম বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট লীগের যাত্রা এগিয়ে যাচ্ছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *