Author: সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল বাংলাদেশ

টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। এমন কঠিন সমীকরণ নিয়ে খেলতে নেমে আশা বাঁচিয়ে রাখতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে ৫ উইকেট…

টাঙ্গুয়ার হাওরে বিষটোপে ৫০০ হাঁসের মৃত্যু, পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযোগ

বাংলাদেশের দ্বিতীয় রামসার এলাকা ও অতিথি পাখির অভয়ারণ্য খ্যাত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারিদের রাখা বিষটোপ খেয়ে এক খামারির পাঁচ শতাধিক হাঁস মারা গেছে। মৃত্যু ঝুঁকিতে রয়েছে আরও শতাধিক হাঁস।…

সিলেটে ছাগল ব্যবসায়ী সমর আলীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা টাকা ছিনিয়ে নিয়ে হত্যা

সিলেট সদর উপজেলার মোগলাও ইউনিয়নের একটি ঝোপ থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সমর আলী (৬৫) একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের লালখা গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে জালালাবাদ থানার ৭নং…

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ শহরের হোসেন বখত চত্তরে একযোগে অবস্থান…

এমসি কলেজে শিক্ষার্থীর উপর হামলায় শিবিরের কিছু কর্মী জড়িত: জামায়াত

সিলেটের এমসি কলেজে মিজানুর রহমান রিয়াদ নামে এক শিক্ষার্থীর উপর হামলার সাথে ছাত্র শিবিরের কিছু কর্মী জড়িত বলে জানিয়েছে জামায়াত ইসলাম। রোববার সন্ধ্যায় সিলেটকেন্দ্রিক দল আঞ্জুমানে আল ইসলাহ’র সাথে বৈঠক…

আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ…

বিয়ানীবাজারে রাতের আধারে কবরস্থান দখল করে রাস্তা নির্মান, পুলিশের অভিযানে আটক ১

বিয়ানীবাজার লাউতা ইউনিয়নের বারইগ্রামে আদালতের নির্দেশনা অমান্য করে কবরস্থানের উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগে এক নির্মান শ্রমিককে আটক করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বারইগ্রাম ত্রিমুখী সংলগ্ন মসজিদের পূর্ব…

বিয়ানীবাজারে দোকানের বারান্দায় টিসিবির পণ‍্য জব্দ

বিয়ানীবাজারের চারখাই পরিত‍্যক্ত অবস্থায় পাওয়া টিসিবি’র পণ‍্য জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে চারখাই বাজারের বন্দ থাকা দুইটি দোকানের বারান্দায় পণ‍্যগুলো রাখা ছিল। বন্দ দোকানের বারান্দায় পণ‍্যের কয়েকটি বস্তা ও…

১৫ দিনে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৮০৭৯

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে সারাদেশ থেকে আরও ৭৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত ১৫ দিনে এ নিয়ে…

বিয়ের নামে প্রতারণার অভিযোগ

জকিগঞ্জের বারঠাকুরীর সোনাসার এলাকার বাসিন্দা ইন্সুরেন্স কর্মকর্তা ফয়সল আহমদ তাফাদারের বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণাসহ নানা অভিযোগ করেছেন নগরীর মাছিমপুরের বাসিন্দা সাকিব হাসান। রোববার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ…