বিয়ানীবাজারের চারখাই পরিত‍্যক্ত অবস্থায় পাওয়া টিসিবি’র পণ‍্য জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে চারখাই বাজারের বন্দ থাকা দুইটি দোকানের বারান্দায় পণ‍্যগুলো রাখা ছিল।

বন্দ দোকানের বারান্দায় পণ‍্যের কয়েকটি বস্তা ও কার্টুন দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানালে তিনি ঘটনাস্থলে এসে টিসিবির পণ‍্য দেখতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে অবহিত করেন।

স্থানীয়রা জানান, চারখাই বাজারের সুন্দর বন ট্রেডার্স নামের বন্দ দোকানের বারান্দায় ৪ বস্তা ডাল, ৬ কার্টুন সয়াবিন তৈল, ১বস্তা চিনি এবং বন্দ থাকা একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের বারান্দায় ১বস্তা ডাল পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না ঘটনাস্থলে গিয়ে পরিত‍্যক্ত অবস্থায় থাকা টিসিবির পণ‍্য জব্দ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় রাখেন। এসময় বিক্ষুব্ধ জনতা চারখাই বাজারের বিভিন্ন দোকান ও স্থানীয় টিসিবির ডিলারের গোদাম তল্লাশির দাবি জানালে পুলিশের সহায়তা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু কোথাও টিসিবির পণ‍্য পাওয়া যায়নি।

এদিকে চারখাই ইউনিয়নের টিসিবি ডিলার আব্দুল বাতিন চৌধুরী বলেন, এই মালামাল গুলি তার নয়। কে বা কারা কোথায় থেকে নিয়ে এসেছে সে ব্যাপারে তিনি অবগত নন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না বলেন, পরিত‍্যক্ত অবস্থায় টিসিবির কয়েক বস্তা দ্রব্য পাওয়া গেলেও এর মালিক পাওয়া যায়নি। সেজন্য জব্দ করে ইউনিয়ন পরিষদে রেখেছি।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *