সিলেটের কানাইঘাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টার অভিযোগে হোসেন আহমদ চৌধুরী আক্তার (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ জুলাই) দুপুরে উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবানা বেগম (২০) বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার পর তিনি দগ্ধ অবস্থায় একটি মৃত কন্যা সন্তানের জন্ম দেন।

কী ঘটেছিল:

শনিবার রাত ৮টার দিকে স্বামী আক্তার শ্বশুরবাড়ি যান স্ত্রীকে নিতে। অসুস্থতার কারণে শাশুড়ি মেয়ে সাবানাকে পাঠাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে আক্তার বাড়ি থেকে বেরিয়ে যান।
কিছুক্ষণ পর স্থানীয় কান্দলা নয়াবাজার থেকে টাইগারের বোতলে পেট্রোল কিনে এনে ঘরে ঘুমিয়ে থাকা সাবানার গায়ে ছিটিয়ে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দেন এবং পালিয়ে যান।

স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভান এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্র:

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, ঘটনার পর পরই স্বামী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় ইউপি সদস্য ফখর উদ্দিন চৌধুরী জানান, দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন সাবানা বেগম পরে মৃত কন্যা সন্তানের জন্ম দেন এবং শিশুটিকে দাফন করা হয়।

পরিবার বলছে:

সাবানা বেগমের বাবা আব্দুল জব্বার জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। আক্তার হঠাৎই এসে মেয়ের শরীরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মেয়ের অবস্থা এখনো আশঙ্কাজনক।

এই নৃশংস ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

— সুপ্রভাত সিলেট ডেস্ক রিপোর্ট

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *