মৌলভীবাজারে শনিবার বিকেলে প্রিয়াঙ্কা দাস (২১) নামক এক কলেজ ছাত্রী  রহস্যজনক ভাবে  নিখোঁজ হয়েছে।

পরিবারের সদস্যারা বলছেন, মৌলভীবাজার শহর থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। তাদের দাবি বিকেল সোয়া ৫ টায় প্রিয়াঙ্কা নিজের ফোন থেকে কল করে পরিবারের লোকজনকে জানায়,বাড়ি ফেরার জন্য  সে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠছে; এখন  ড্রাইভার তাকে ভুল পথে নিয়ে  যাচ্ছে। প্রিয়াঙ্কার ভাই আকাস দাস জানান, এরপর থেকে মেয়েটির  মোবাইল  ফোন বন্ধ পাওয়া  যাচ্ছে। তাদের ধারণা প্রিয়াঙ্কা অপহরণের শিকার।

জানা গেছে প্রিয়াঙ্কা জুড়ী উপজেলার কালনীগড় গ্রামের সন্তরণ দাসের কন্যা। এই ঘটনায় গত রাতে (জিডি নং ০৩/০২/২৪) সদর মডেল থানায় জিডি করা হয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নজরুল ইসলাম জিডি করার বিষয়টি নিশ্চিত করেন।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *