সিলেট নগরীর ফুটপাত,রাস্তাঘাট এখন হকারদের দখলে। প্রতিদিনই এই আগ্রাসন বৃদ্ধি পাচ্ছে। যানযটে নাকাল সাধারণ মানুষ। এক সময় হকাররা ফুটপাতে বসতো এখন জিন্দাবাজারের মতো ব্যস্ত সড়কের অর্ধেক দখলে নিয়েছে তারা। তারপরও দেখার কেউ নেই। এই সমস্যাটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী ইশতেহারে প্রাধান্য দেওয়া থাকলেও সমস্যা সমাধানে এখনও কোন পদক্ষেপ দেখছেন না নগরবাসী।

সিটি কর্পোরেশন সুত্রে জানা গেছে,মেয়র নাকি বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের সাথে কথা বলছেন, পরিকল্পনা করছেন, অচিরেই সিলেট নগরীকে হকারমুক্ত করা হবে।
তবে এ ধরণের আশার কথায় সন্তুোষ্ট নয় নগরবাসী। মেয়র আনোয়ারুজ্জামানের ধীর গতির ফলে সাধারণ মানুষ চরমভাবে হতাশ এবং ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা চান দ্রুত এই সমস্যার সমাধান।

খোজ নিয়ে জানা গেছে, সিলেট নগরীর ভাসমান এই হকারদের ৮০ শতাংশ সিলেটের বাইরে থেকে আসা। তারা প্রথমে একজন আসে পরে আত্মীয় স্বজনদের নিয়ে আসে। কারণ অল্প পুঁজিতে হাজার হাজার টাকার ব্যবসা করার সুযোগ দেশের অন্য কোন স্থানে নেই।

হকার সারা বিশ্বে রয়েছে। তারা সাইসেন্স নিয়ে নিয়ম মেনে ব্যবসা করছে। সিলেটে কোন নিয়ম নীতি নেই এবং কেউ এসবের তোয়াক্কাও করছে না। পৃথিবীর বিভিন্ন দেশে হকারদের জন্য সপ্তাহে এক দিন নির্ধারিত রাস্তায় বসে ব্যবসা করার সুযোগ দেয়া হয়। অনেকেই বলছেন সিলেটে প্রতি শুক্রবার কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্রা পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত যানবাহন বন্ধ রেখে হলিডে মার্কেট করা যেতে পারে। সপ্তাহের অন্য দিনে হকাররা কোন অবস্থার নগরীর কোথায় বসতে পারবে না। এই নিয়ম চালু করলে পরিস্থিতির উন্নতি হবে বলে তারা ধারণা করছেন।

বিষয়টি নিয়ে কথা বলতে রবিবার সকাল সাড়ে ১১টায় দিকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *