স্টাফ রিপোর্টার,বড়লেখা:
মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের উত্তর বাজার বড়লেখা-চান্দ্রগ্রাম আঞ্চলিক সড়কের পাশে টিনের ভেড়া সম্বলিত একটি কার্যালয়ে উচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছেন সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। মঙ্গলবার দুপুরে এ উচ্ছেদের হুঁশিয়ারি দেন তিনি।
সরজমিনে জানা যায়, বড়লেখা-চান্দ্রগ্রাম আঞ্চলিক সড়কের পাশে টিনের ভেড়া সম্বলিত একটি কক্ষে মৌলভীবাজার জেলা অটো টেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- চট্ট ২৩৫৯ এর অন্তর্ভুক্ত) বড়লেখা উপজেলা শাখার প্রধান কার্যালয় নামে একটি ব্যানার ঝুলানো রয়েছে। তবে এই কার্যালয় স্থাপনের প্রশাসনিক কোন অনুমতি নেই।
এসময় সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া বলেন, উপস্থিত কোন মালিক না পাওয়ার কারনে কাউকে কোন নির্দেশনা দেয়া যাচ্ছে না। তবে দুই দিনের সময় দিয়ে গেলাম। এই সময়ের ভিতরে যদি কেউ আমাদের অথবা আপনাদের সাথে যোগাযোগ করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আর যদি কোন সুনির্দিষ্ট মালিক পাওয়া না যায় তাহলে বেওয়ারিশ হিসেবে এই অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে।
এসময় উপস্থিত ছিলেন, বড়লেখা হাজীগঞ্জ বাজার বণিক সমিতির এডহক কমিটির আহবায়ক হাজী আব্দুল গনি, কোষাধ্যক্ষ শৈলেন্দ্র দেব নাথ, সদস্য রায়হান মোহাম্মদ মুজিব, আবুল হোসাইন, জুবের আহমদ, সাইম উদ্দিন প্রমুখ।
উত্তর বাজার অটো টেম্পু সিএনজি স্ট্যান্ডের সভাপতি হোসেন আহমদ বলেন, অটো টেম্পু সিএনজি স্ট্যান্ড থানা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে এই অবৈধ স্থাপনা স্থাপন করা হয়েছে। গত ১০/১৫ দিন আগে এরকম আরও একটি অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছিল যা সাধারণ শ্রমিক ভেঙে ফেলেছে।
স্থানীয় ব্যবসায়ী আয়শা ট্রেডার্সের স্বাত্তাধীকারী ও হাজীগঞ্জ বাজার বণিক সমিতির এডহক কমিটির সদস্য মাহবুবুর রহমান জানান, আমার সিমেন্টের গোডাউনের সম্মুখে রাতের আধারে এই অবৈধ স্থাপনা কে বা কারা তৈরি করেছে তা জানা নেই। অবৈধ স্থাপনার ফলে আমার গোডাউন থেকে সামান লোড আনলোড করতে অনেক অসুবিধা হচ্ছে। এজন্য আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি অবিলম্বে যেন এই স্থাপনা উচ্ছেদ করা হয়।
