ফরিদপুর প্রতিনিধি:
নির্বাচনে অংশ নিলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী।

শনিবার রাতে ফরিদপুরের নগরকান্দায় ইসলামি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘শানে রেসালাত মহা সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাবুনগরী বলেন, “আমাদের ইসলাম ও মওদুদী ইসলাম এক নয়। জামায়াতের ইসলামই প্রকৃত ইসলাম নয়; মদিনার ইসলামই আসল ইসলাম।”

এ সময় তিনি ইসলামি ঐক্যবদ্ধ আট দলীয় জোটের কড়া সমালোচনা করে বলেন, “এই আট দল মূলত আসন ও ভোটের স্বার্থেই জোটবদ্ধ হয়েছে।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমেদ কোরাইশী, ফরিদপুরের সামসুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, নগরকান্দার মুফতি ইসমাতউল্লাহ কাসেমী এবং পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিনসহ আরও কয়েকজন আলেম।

সম্মেলনে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *