বড়লেখায় দীর্ঘকাল অপদখলে থাকা প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার থানা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে সরকারি এই ভূ-সম্পত্তি উদ্ধার করে সেখানে সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন।

জানা গেছে, প্রভাতশালী মহলের ছত্রছায়ায় কতিপয় ব্যক্তি উপজেলার তালিমপুর ইউনিয়নের দত্তের মহাল মৌজার আর.এস ১ নং খতিয়ানের ১১৯২, ১১৯৩, ১১৯৪, ১১৯৫, ১১৯৬ ও ১১৯৭ দাগের ১ একর ৬১ শতক খাস জমি দখল করে বসতবাড়ি নির্মাণ, পুকুর খনন, ধান চাষ করে ভোগদখলে রেখেছিল। বিভিন্ন সময় প্রশাসন সরকারি এই জমি উদ্ধারের উদ্যোগ নিলেও রাজনৈতিক প্রভাবশালী মহলের অবৈধ হস্তক্ষেপে তা সফল হয়নি।

অবশেষে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নির্দেশে মঙ্গলবার (১১ মার্চ) বড়লেখা উপজেলা প্রশাসন বেদখলে থাকা সরকারি খাস ভূমি উদ্ধার করে তা সরকারের নিয়ন্ত্রণে এনেছে।

বড়লেখা ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, উদ্ধারকৃত ভূমির ৬১ শতকে তিনটি পরিবার বসবাস করছে। অবশিষ্ট ভূমিতে পুকুর, আমন ক্ষেত ও কিছু জায়গা ফাঁকা রয়েছে। উদ্ধারকৃত সরকারি খাস ভূমির বর্তমান বাজার মূল্য আড়াই কোটি টাকা। এ ভূমিতে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে এবং অবৈধ দখলদারদের উক্ত ভূমি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *