সুপ্রভাত সিলেট
বড়লেখা পৌরসভার কার্যালয়ে আকস্মিক বন্যার পানিতে ভিজে পচে যাওয়া বিতরণ অনুপযোগী ২৩৪ বস্তা ভিজিএফ চাল অবশেষে গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়া হয়েছে। রোববার (২৯ জুন) বিকেলে পৌরসভার গরুর হাট সংলগ্ন পরিত্যক্ত স্থানে পরিবেশবান্ধব পদ্ধতিতে চালগুলো দাফন করা হয়।

গত ৭ জুন ঈদুল আজহার জন্য জেলা প্রশাসনের বরাদ্দকৃত প্রায় ৩১ মেট্রিক টন (১০২৭ বস্তা) চাল বড়লেখা পৌরসভার কাছে আসার পর ২৯ মে খাদ্য গুদাম থেকে তা উত্তোলন করে কার্যালয়ের হলরুমে সংরক্ষণ করা হয়। কিন্তু ৩১ মে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের কারণে পৌর কার্যালয় ৩-৪ ফুট পানিতে ডুবে গিয়ে ২৩৪ বস্তা চাল পচে যায় ও বিতরণের জন্য অনুপযোগী হয়ে পড়ে।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, পচা চালের দুর্গন্ধে পৌরসভা ও জনসাধারণের পরিবেশে বিরূপ প্রভাব পড়ছিল। এজন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তাদের সুপারিশ অনুযায়ী পরিবেশবান্ধব পদ্ধতিতে চালগুলো মাটি চাপা দেওয়া হয়।

চাল মাটি চাপা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী দেবজিৎ চন্দ্র দাস, প্রশাসনিক কর্মকর্তা ফখরুল আমিন খান, হিসাবরক্ষক আব্দুল লতিফ, কর নির্ধারক তোফায়েল আহমদ, ব্যবসায়ী শামীম আহমদ ও বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *