নিজস্ব প্রতিবেদক : 

বড়লেখায় ৫০ বোতল ভারতীয় অবৈধ মদসহ আলাউদ্দিন আলাই (৫৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত দুইটার দিকে উপজেলার শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টারের পাশ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার মাদক কারবারি আলা উদ্দিন আলাই উপজেলার পুকুরিয়া গ্রামের তমছির আলীর ছেলে।

থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টারের পাশে থানা পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে আলাউদ্দিন আলাইকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে পুলিশ দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৫০ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ করে। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার ভারতীয় অবৈধ মদসহ এক ব্যক্তিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *