নিজেস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় সুপারি ক্রয় করে লটারিতে পেলেন মোটর সাইকেল,
বড়লেখা হাজীগঞ্জ বাজারের সুপারি কাটিং মেশিন কতৃক আয়োজিত লটারি কুপন ড্র অনুষ্ঠানের আয়োজন করেন সুপারি কাটিং মেশিন এর পরিচালক জুবের আহমদ, পান দোকানদের জন্য আয়োজন করেন লটারি কুপন , ১কেজি সুপারি ক্রয় করলে, পান দোকানদার পাবেন একটি কুপন আর সেই কুপন নাম্বারে নিজের নাম মোবাইল নাম্বার লেখে জমা রাখেন একটি বাক্সে, বড়লেখা উপজেলার টং দোকানের পান বিক্রেতা সহ বিয়ানীবাজার, জুড়ী, কুলাউড়া উপজেলার পান বিক্রেতারা সুপারি ক্রয় করেন, লাকি কুপনে রয়েছে দশটি পুরস্কার, সোমবার বিকেলে বড়লেখা হাজীগঞ্জ বাজারের আড়ৎ গলিতে লাকি কুপন ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাজ সেবক সাইদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী হারুনুর রশিদ, প্রবাসী মাসুক আহমদ, ব্যবসায়ী আমিনুল ইসলাম, রফিক উদ্দিন, জুবের আহমদ সহ প্রমুখ ১ম পুরস্কার মোটর সাইকেল জয়ী হয়েছেন উত্তর চৌমুহনীর পান বিক্রেতা টং দোকানদার আব্দুর রুপ।
