নিজস্ব প্রতিবেদক :

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ অক্টোবর) দুপুরে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই মাহফিলের আয়োজন করা হয়।

এতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা শাখা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ফেডারেশনের শাখার সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. আলাউদ্দিন শাহ এবং প্রধান আলোচকের বক্তব্য দেন মাওলানা খালেদ আহমদ ভানুগাছী।

অন্যদের মাঝে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর আমীর মো. এমাদুল ইসলাম, উপদেষ্টা ও বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়ছল আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি মাওলানা আহমদ ফারুক, উপদেষ্টা ও বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, মাওলানা হেলাল আহমদ, শ্রমিক নেতা আমিনুল ইসলাম আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা পৌর শাখার সভাপতি ইকবাল হোসেন, শ্রমিক নেতা খলকু মিয়া প্রমুখ। এসময় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *