প্রথিতযশা বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার এবং দেশের বিভিন্ন স্থানে বাউল ও সূফি সাধকদের উপর সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা এবং রাষ্ট্রের নির্লিপ্ত দায়হীন আচরণের প্রতিবাদে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার উদ্যোগে সোমবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে “বিক্ষুব্ধ বন্ধন” অনুষ্ঠিত হয়।

চারণ সিলেট জেলার সভাপতি নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক কমরেড আবু জাফর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং কথাকলি সিলেটের সভাপতি শামছুল বাসিত শেরো, বাংলাদেশ বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগীয় সভাপতি বিরহী কালা মিয়া, সাধারণ সম্পাদক বাউল সূর্যলাল দাস, দপ্তর সম্পাদক শীতন বাউল, বিশিষ্ট সাহিত্যানুরাগী সময়পাঠ এর সম্পাদক মনির হেলাল, নাট্যজন নীলাঞ্জন দাস টুকু, বাউল শিল্পী শাহিনূর আলম সরকার, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের দপ্তর সম্পাদক কবি মেকদাদ মেঘ প্রমুখ।

বক্তারা বলেন, বাউলরা এই মাটিতে বেড়ে উঠা এক অমূল্য সম্পদ। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বাউল গান সারা পৃথিবীতে বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপন করে। বাউলরা মানুষের ভেদাভেদ ভুলে প্রেম ও মানবতার কথা প্রচার করেন। মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ কমাতে বাউলদের এই মত ও পথের গ্রহণযোগ্যতা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে সমাদৃত। সম্প্রতি মাদারিপুরে বাউল শিল্পী আবুল সরকারকে চিহ্নিত মব সন্ত্রাসীদের ইন্ধনে গ্রেফতার করা হয়, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের উপর হামলা, মাজার-ধর্ম প্রতিষ্ঠান ও সূফি সাধকদের আখড়ায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে এসব হামলার পেছনে যে বা যারা সম্পৃক্ত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *