হবিগঞ্জের মাধবপুরে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহির মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা বাদশা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহির মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে জাহির মিয়া ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *