লিওনেল মেসি আবারও ইতিহাস সৃষ্টি করলেন। ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিলের বিরুদ্ধে ২-১ গোলের ম্যাচে জোড়া গোল করেন মেসি, যা তাকে এমএলএসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের বিরল রেকর্ড গড়তে সাহায্য করেছে।
ম্যাচের পর মেসির সাবেক সতীর্থ ও ইন্টার মায়ামির কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো তার পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,
“প্রায় প্রতিদিনই সে নতুন রেকর্ড গড়ছে। সে আমাদের দলের পতাকাবাহক ও নেতা। তার পারফরম্যান্স থেকেই আমরা শিখি কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। তার ক্যারিয়ারের এই অংশ হতে পেরে আমি গর্বিত।”
তবে মাশ্চেরানো সতর্ক করেন মেসির ফিটনেস নিয়ে।
“আমরা প্রতিদিন তার শারীরিক অবস্থা নজরদারি করছি এবং সঠিক সময়ে তাকে বিশ্রাম দেবো।”
অন্যদিকে, লুইস সুয়ারেজের সাম্প্রতিক সমালোচনাও নাকচ করে দেন মাশ্চেরানো। তিনি বলেন,
“৫০০ এর বেশি গোল করা একজন খেলোয়াড়কে সমালোচনা করা ঠিক নয়। সুয়ারেজের অবদান গোলের বাইরে অনেক বড়। আমরা তার দুর্দান্ত গোল নিয়ে সম্প্রতি আলোচনা করেছি। তার খেলার সময় কৃত্রিম টার্ফে খেলার কারণে বিশেষভাবে ম্যানেজ করা হচ্ছে।”
মেসির এই ম্যাচে করা ফ্রি-কিক গোলটি তার ক্যারিয়ারের ৬৯তম, যা জুনিনহো পারনামবুকানো (৭৭) এবং পেলের (৭০) ছাড়িয়ে যাওয়ার পথে এক বড় মাইলফলক।
এখন ইন্টার মায়ামি এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে রয়েছে এবং হাতে রয়েছে তিনটি ম্যাচ। আগামী বুধবার তারা ফিসি সিনসিনাতির সঙ্গে লড়াইয়ে নামবে, যেখানে মেসির রেকর্ডভঙ্গের ধারাবাহিকতা কতদূর থাকবে, সেটাই এখন সমালোচকদের ও ভক্তদের মুখে মুখ।
